গতকাল পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়। মূলত মাদক, দাঙ্গা-হাঙ্গামা, চায়না জাল ও ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়নব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে এ নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় অনার্স ক্লাব প্রতিষ্ঠিত এবং পরিচালিত পুরাপাড়া বঙ্গবন্ধু গ্রন্থগার থেকে ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় পর্যন্ত সচেতনতামূলক র্যালী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপি কার্যক্রমের শুরু হয়। র্যালীতে একই ধরণের টি-শার্ট পরিহিত অনার্স ক্লাবে ৫০ জনেরও অধিক সদস্য এবং স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। ঐতিহাসিক ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে একটি বট গাছের চারা রোপণের মাধ্যমে শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচির । উল্লেখ্য কয়েক বছর আগে ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত প্রাচীন ও বহু স্মৃতি- বিজড়িত বট গাছটি কেটে ফেলা হয়। পরবর্তীতে স্কুলে ১০০টি এবং পুরাপাড়া থেকে ব্রাহ্মণডাঙ্গা রোডে ১০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। এছাড়া ব্রাহ্মনডাঙ্গা-দফা নতুন রাস্তায় ১২০টি তালের চারা এবং ১০০টি জারুল গাছের চারা রোপন করা হয়। বিকেলে পুরাপাড়া ইউনিয়ন এর ঐতিহ্যবাহী কাজলডাঙ্গা বিলে নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এর সকল সদস্য অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহন করেন। নৌ শোভাযাত্রাটি পুরাপাড়া বাজার থেকে শুরু হয়ে কাজুলী বাজার ও মজলিসপুর হয়ে মেহেরদিয়া মোড়ে এসে শেষ হয়। এসময় মাদক, চায়না জাল এবং ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার ক্ষতিকর দিক এবং দেশীয় মাছ রক্ষার গুরুত্ব সম্পর্কে লিফলেট বিতরণ ও মাইকিংসহ বিভিন্ন সচেতনাতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কাজুলী বাজার সংলগ্ন কাজলডাঙ্গা বিলের পাড়ে ১০০ তালবীজ বপন এবং কাজুলী বাজার ও মজলিসপুর মন্দির প্রাঙ্গনে স্বল্প পরিসরে দুটি সচেতনতামূলক পথসভার আয়োজন করা হয়। সভায় সিজিএ বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব মামুনুর রশিদ এবং অনার্স ক্লাবের সদস্যবৃন্দ তাদের বক্তব্যে স্থানীয় জনগণকে মাদক, দাঙ্গা হাঙ্গামা কাইজা ও চায়না জাল দিয়ে মাছ শিকারের কুফলসহ অনার্স ক্লাব গৃহিত শিক্ষা সংস্কৃতি ও পরিবেশ উন্নয়ন বিষয়ক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উল্লেখ্য, “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব “ পুরাপাড়া ইউনিয়নের শিক্ষিত সচেতন তরণদের নিয়ে গড়া সংগঠন। মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই সংগঠনটি ২০২১ সালের ১৭ই মার্চ তারিখে পুরাপাড়া বাজারে “পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার” নামে একটি পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করে। “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” করোনাকালীন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের কাছে বিপুল প্রশংসা এবং গ্রহণযোগ্যতা অর্জন করে। সংগঠনটি ২০২১ সালে পরিবেশ রক্ষায় ১০ হাজার তালবীজ বপণের কর্মসূচি গ্রহণ করে। তৎপরবর্তী সময়ে এ সংগঠন স্থানীয় ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করে এবং নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার মাধ্যমে এলাকার বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সংগঠনের সদস্যবৃন্দ জানান, সন্ত্রাস ও মাদকমুক্ত মানবিক সমাজ বিনির্মাণে তাদের এ কার্যক্রম চলমান থাকবে। সরকার এবং সমাজের বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা পেলে এ সংগঠনটির কার্যক্রমে আরো গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
“শেষ হল পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এর ব্যতিক্রমধর্মী নৌ শোভাযাত্রা”
October 13, 2023
0 Comments
Explore More
অনার্স ক্লাব নামকরণ!!!
মোঃ গিয়াস উদ্দীন: আমাদের মধ্যে একটা প্রচন্ড ভুল ধারণা আছে যে, শিক্ষিত মানেই সার্টিফিকেটধারী! আমরা এই ভুলটাকে মুঁছে দিতে চাই। আপনি ইতিহাসে দেখতে পাবেন পৃথিবীর শিক্ষা-সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন
যাত্রা শুরু করল “অনার্স ক্লাব ব্লাড ব্যাংক
সম্প্রতি ‘মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে’ শ্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবার লক্ষে যাত্রা শুরু হয়েছে অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের। পুরাপাড়া ইউনিয়নের তারুণ্যের সংগঠন ‘পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’ এর উদ্যোগে এ
“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর পূর্ণাঙ্গ প্রথম কমিটি ঘোষণা
তারিকুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: মানবিক সংগঠন “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর পূর্ণাঙ্গ প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ০৮ নভেম্বর, ২০২১ খ্রি. রাত ১০ টায় ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব
