ফরিদপুরের নগরকান্দায় মেডিকেল ক্যাম্প বসিয়ে ১৭ জন এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে ১১২১ জন দরিদ্র রোগিকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্যোগে ব্রাহ্মন ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে ১৭ জন এমবিবিএস ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক, ৬ জন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অনার্স ক্লাবের ৫০ জন স্বেচ্ছাসেবকের সম্মিলিত প্রচেষ্টায় মোট ১১২১ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পান। এ ছাড়াও ৮৬ জন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় এবং ২০০ জন ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ক্যাম্পে ২০টি সুসজ্জিত সেবা বুথ স্থাপন এবং সুন্দর ডেকোরেশনের মাধ্যমে সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়। আজ রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে অনার্স ক্লাবের সভাপতি মো. ওসমান মোল্লা বলেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রদানের এ উদ্যোগটি আমাদের তৃতীয় আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন বলেন, সদস্যদের স্বেচ্ছাসেবায় এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। সবার সহযোগিতা পেলে আমরা এই উদ্যোগ নিয়মিত করতে পারব।

Share and Enjoy !

Shares

Explore More

প্রীতি ফুটবল ম্যাচ-২০২১

মোঃ ওসমান মোল্যা: ধন্যবাদ কৃতজ্ঞতা এত চমৎকার একটি ফুটবল ম্যাচ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি। বিশেষ ধন্যবাদ পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এবং পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার একাদশের অসাধারণ নৈপূন্য প্রদর্শনকারী খেলোয়াড়দের।

পাঠক সংগ্রহ সপ্তাহ-২০২২

আলহামদুলিল্লাহ পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার এর চমৎকার আয়োজন “পাঠক সংগ্রহ সপ্তাহ-২০২২” অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পইনের মাধ্যমে অত্র ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মননে বই পড়ার প্রয়োজনীয়তা এবং পাঠাগারের ভূমিকা