Warning: Trying to access array offset on value of type bool in /home/puhclubo/public_html/wp-content/themes/Divi/includes/builder/functions.php on line 2723

Warning: Trying to access array offset on value of type int in /home/puhclubo/public_html/wp-content/themes/Divi/includes/builder/ab-testing.php on line 1353

Warning: Trying to access array offset on value of type int in /home/puhclubo/public_html/wp-content/themes/Divi/includes/builder/ab-testing.php on line 1353
অনার্স ক্লাব ব্লাড ব্যাংক - পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব

অনার্স ক্লাব ব্লাড ব্যাংক

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের অনলাইন ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’ সম্প্রতি নামমাত্র মূল্যে এক হাজার জনের অধিক ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন করেছ‌ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার‌ের শ‌িক্ষা মন্ত্রানালয়‌ের শ‌িক্ষা তথ‌্য ও পর‌িসংখ‌্যান ব‌্যুর‌ো  (ব‌্যানব‌েইস) ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি প্রদানের যে কার্যক্রম হাতে নিয়েছে, সে কার্যক্রম বাস্তবায়নের জন্য রক্তের গ্রুপ নির্ণয় অত্যাবশ্যকীয় বিষয়। এ কার্যক্রমের অংশ হিসেবেই “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর সদস্যবৃন্দ মেডিক্যাল টেকনোলজিস্টদের সহায়তার ১০৩৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে। ব্রাহ্মণ ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ এবং সংগঠনটির প্রতিষ্ঠিত “ পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার” প্রাঙ্গণে এ কার্যক্রম সম্পন্ন হয়। এর আগেরও এ সংগঠনটি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এক হাজারেরও বেশী মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে এবং ২৫০ জনেরও অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে। সম্প্রতি এ সংগঠনটি এলাকায় একটি অনলাইন ব্লাড ব্যাংক প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছে।

“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব “ মূলত পুরাপাড়া ইউনিয়নের শিক্ষিত তরুণদের নিয়ে গড়া সংগঠন। মানবিক সমাজ নির্মাণের লক্ষে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যেই পুরাপাড়া বাজারে “পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার” নামে একটি পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে।
“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” করোনাকালীন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ব্যাপক জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের কাছে বিপুল প্রশংসা এবং গ্রহণযোগ্যতা অর্জন করে। এর ধারাবাহিকতায় এ সংগঠন পরিবেশ রক্ষায় ১০ হাজার তাল গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করে। তৎপরবর্তী সময়ে এ সংগঠন স্থানীয় ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করে।
এ সংগঠনের সদস্য বৃন্দ জানান, সন্ত্রাস ও মাদক মুক্ত মানবিক সমাজ বিনির্মাণে তাদের এ কার্যক্রম চলমান থাকবে। এলাকার বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা পেলে এ সংগঠনটির কার্যক্রমে আরো গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Our Facebook Group

Share and Enjoy !

Shares