পাঠক বৃদ্ধি ও বৃক্ষ‌রোপন কার্যক্রম জোড়দার করার জন্য আমরা মে মা‌সে বি‌শেষ উপহার ঘোষণা করেছিলাম। প্রচন্ড গর‌মে সবাই যখন ফেসবুকে গাছ লাগা‌চ্ছিলো তখন আমরা‌ ঘোষনা দিলাম গ্রন্থাগা‌রে বই পড়‌লেই গা‌ছের চারা উপহার দি‌বো। সেই ঘোষণায় সাড়া দি‌য়ে মে মাস জু‌ড়ে ৬৫ জন পাঠক আমা‌দের গ্রন্থাগা‌রে বই পড়েছে। তাদের ম‌ধ্যে প্রথম ১০ জন‌কে ১০‌টি করে গা‌ছের চা‌রা এবং এবং ১‌টি করে বই উপহার দি‌য়েছি। এছাড়াও উপস্থিত সকল‌ পাঠক‌কে ৩‌টি করে গাছের চা‌রা উপহার প্রদান করা হ‌য়ে‌ছে।
এ আ‌য়োজ‌নে ১০ রক‌মের মোট ২৩৫‌টি চা‌রা পাঠক‌দের ম‌ধ্যে বিতরণ করা হ‌য়ে‌ছে। (গোলাপ, কাঠ বাদাম,আমল‌কি, চালতা, কাঁঠাল, ডা‌লিম, মাল্টা, জাম, কদ‌বেল এবং পেয়ারা)
(‌বি.দ্র: গ্রন্থাগারের রে‌জিস্ট্রারের তথ্য অনুযায়ী পাঠকগণ ৪৫০‌টি চা‌রা পা‌ওয়ার কথা থাক‌লেও সামর্থ না থাকায় তা আমরা ক‌মি‌য়ে ২৩৫ এ আন‌ছি)
‌বি‌শেষ আ‌বেদন: কেউ স্পন্সর কর‌লে ২০২৩ সা‌লে আমাদের ক্লা‌বের হ‌য়ে যারা রক্তদান করেছেন, তা‌দের সবাই‌কে গা‌ছে‌র চা‌রা উপহার দি‌তে চাই।

Share and Enjoy !

Shares

Explore More

প্রীতি ফুটবল ম্যাচ-২০২১

মোঃ ওসমান মোল্যা: ধন্যবাদ কৃতজ্ঞতা এত চমৎকার একটি ফুটবল ম্যাচ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি। বিশেষ ধন্যবাদ পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এবং পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার একাদশের অসাধারণ নৈপূন্য প্রদর্শনকারী খেলোয়াড়দের।

নগরকান্দায় ১১২১ দরিদ্র রোগী পেলেন ফ্রি চিকিৎসা সেবা

ফরিদপুরের নগরকান্দায় মেডিকেল ক্যাম্প বসিয়ে ১৭ জন এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে ১১২১ জন দরিদ্র রোগিকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্যোগে ব্রাহ্মন ডাঙ্গা উচ্চ বিদ্যালয়