তনয় তালুকদার:
#পুরাপাড়া_ইউনিয়ন_অনার্স_ক্লাব প্রায় গত এক বছর যাবৎ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সংস্কৃতি, বিনোদনমূলক ইত্যাদি বিষয়ে সফলভাবে বিভিন্ন কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এ পর্যায়ে পরিকল্পনা ছিল ইউনিয়নে লাইব্রেরি প্রতিষ্ঠা করা।
নগরকান্দার উপজেলা প্রশাসনের সহায়তায় জায়গা নির্বাচন করে,অনার্স ক্লাবের সদস্য ও পুরাপাড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী সহ বিভিন্ন জন সাধারণের সহায়তায় সফলভাবে লাইব্রেরি প্রতিষ্টা করতে পেরেছে।উক্ত লাইব্রেরি প্রাতিষ্ঠার কাজে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি আনন্দিত।
এবার আসি লাইব্রেরি বা পাঠাগার কি?
চিত্র: পাঠকক্ষ
লাইব্রেরি শব্দটির আদি শব্দ ‘Liber’।এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ বই। ‘Liber ‘ শব্দটির আরেকটি প্রতিশব্দ হচ্ছে ‘Libraium’ যার অর্থ বই সংরক্ষণের জায়গা।Anglo -French ভাষায় লাইব্রেরি Librarie শব্দের অর্থ Collection of books বা বইয়ের সমাহার।

লাইব্রেরি বা পাঠাগারের গুরুত্ব অনুধাবন করে প্রমথ চৌধুরী বলেনছেন, ‘ আমি লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দেই এই কারণে যে, এ স্থলে লোকে স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্য চিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। প্রতিটি লোক তার স্বীয়শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার এর এখন সদস্য ও বই সংগ্রহ কাজ চলতেছে।
আসুন আমরা লাইব্রেরির সদস্য হই এবং বই পড়ি।
আমরা যখন বই সংগ্রহ করি,তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি।(ভিনসেণ্ট স্টারেট)

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Explore More

অনার্স ক্লাব নামকরণ!!!

মোঃ গিয়াস উদ্দীন: আমাদের মধ্যে একটা প্রচন্ড ভুল ধারণা আছে যে, শিক্ষিত মানেই সার্টিফিকেটধারী! আমরা এই ভুলটাকে মুঁছে দিতে চাই। আপনি ইতিহাসে দেখতে পাবেন পৃথিবীর শিক্ষা-সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন

অনার্স ক্লাব ব্লাড ব্যাংক রক্তদাতা সংবর্ধনা-২০২৩

অনার্স ক্লাব ব্লাড ব্যাাংকের প্রত্যেক রক্তদাতা‌কে অনার্স ক্লাবের লো‌গো এবং “সম্মানিত রক্তদাতা” লেখা সম্ব‌লিত একটা টিশার্ট উপহার দিতে চাই। এ ব্যাপারে আপনা‌দের সহ‌যোগিদা কামনা কর‌ছি। আমাদের সংবর্ধনায় প্রায় ৪০জন রক্তদাতাকে সংবর্ধনা