সুখবর! সুখবর! সুখবর!

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ৬ষ্ঠ বারের মতো আয়োজন করছে
অনার্স ক্লাব মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫
অনার্স ক্লাব মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫–এর রেজিস্ট্রেশন চলছে।

রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাচ্ছে অনার্স ক্লাব গণগ্রন্থাগারে।
ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০২৫

পুরাপাড়া ইউনিয়নের সকল সরকারি-বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসার
৩য় থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অনার্স ক্লাব মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ে মোট ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনার্স ক্লাব মেধাবৃত্তি পরীক্ষার তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৫
সময়: সকাল ৯টা থেকে সাড়ে ১০টা
পরীক্ষা অনুষ্ঠিত হবে: ব্রাহ্মনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে

এ বছর পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত মোট ২০ জন শিক্ষার্থীকে অনার্স ক্লাবের শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় এক বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে।

আমাদের সন্তানরা যেন সঠিক প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে পারে—আসুন, সবাই মিলে উৎসাহ দিই।

Share and Enjoy !

Shares

Explore More

মেধাবৃত্তি পরীক্ষা-২০২০

মেধাবৃত্তি পরীক্ষা ২০২০ এর পরীক্ষায় মোট ৮০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে,মোট ১২ জনকে বৃত্তি দেওয়ার জন্য বাছাই করা হয়। চিত্র: মেধাবৃত্তি পরীক্ষা ২০২০ এর ফলাফল